1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মাদক কারবারের পাওনা টাকার জন্য যুবক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লায় মাদক কারবারের পাওনা টাকার জন্য যুবক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বপন মোল্লা (৩৫) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাদক কারবারের পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। স্বপনকে হত্যার পর টাকা আদায়ের জন্য অভিযুক্তরা তাঁর ছোট ভাইকেও ডেকে নিয়ে মারধর করেন।

আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্বপন মোল্লা ও তাঁর ভাই বাবু মোল্লা গোপচর এলাকার সাহেদ আলী মোল্লার ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘স্বপন মোল্লা ও তাঁর সঙ্গে যাদের বিরোধ, তাঁরাও নারায়ণগঞ্জ সদরের গোপচর এলাকায় বসবাস করে মাদক কারবার করেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্বপন মোল্লাকে একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত কয়েকজন লোক এসে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর ভোরে তাঁর ছোট ভাই বাবু মোল্লাকে ফতুল্লার উত্তর নরসিংহপুর মরাখাল এলাকায় ডেকে নিয়ে যায় ওই মাদক কারবারিরা। বাবু সেখানে গিয়ে নিথর অবস্থায় স্বপন মোল্লাকে দেখতে পান।’

শরিফুল ইসলাম আরও বলেন, ‘ওই সময় মাদক কারবারিরা বাবুকে বলেন, “তোমার ভাইয়ের কাছে টাকা পাই, সেই টাকা দিয়ে তাকে নিয়ে যাও।” টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবুকেও মারধর করা হয়। এরপর স্বপন মোল্লার নিথর দেহ ভ্যানে উঠিয়ে বাবুকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।’

ওসি বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কয়েকজনের নাম জানা গেছে। তদন্তের স্বার্থে কারও নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। মাদক কারবারের পাওনা টাকার জন্য স্বপনকে হত্যা করা হয়েছে, এটা নিশ্চিত হয়েছি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্বপনের লাশ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবু মোল্লাকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট