1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব- এমপি আল আমিন বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬ দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ-এমপি মান্নান জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জটাকে একটি পজেটিভ জায়গায় আনতে হবে-তারিকুল সুজন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ বেপরোয়া নব্য চাঁদাবাজ মন্জু, বন্দরে খেয়াঘাটে হামলায় আহত ১

দিনাজপুরে মোবাইল কোর্ট পরিচালনায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ ১৪ জুন ২০২৫ তারিখে দিনাজপুরের পলিটেকনিক মোড় এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেলের উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই কার্যক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয় ছিল।

মোবাইল কোর্টে মহাসড়কে অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন, রেজিস্ট্রেশনবিহীন ও অতিরিক্ত বোঝাই যানবাহন এবং হাইড্রোলিক হর্ন সংযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, লাইসেন্সবিহীন চালক ও অন্যান্য নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।

এই অভিযান ট্রাফিক আইন অমান্যকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই ধরনের মোবাইল কোর্ট নিয়মিতভাবে পরিচালিত হবে যাতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং দুর্ঘটনা কমানো সম্ভব হয়।

স্থানীয়রা এই কার্যক্রমের প্রশংসা করেন এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট