1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে মামুন হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

রূপগঞ্জে মামুন হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিতে নিহত ব্যবসায়ী মামুন ভুঁইয়া (৩৫) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। শুক্রবার (১৩ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে মহাসড়কে অবস্থান নেন। তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা ছাব্বির হোসেন খোকা গত ১০ জুন (মঙ্গলবার) ভুলতা এলাকায় ফিরে এলে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু লোকজন নিয়ে খোকাকে ছিনিয়ে নিতে হামলা চালায়। এই সময়ই গুলিবিদ্ধ হন স্থানীয় মুদি ব্যবসায়ী মামুন ভুঁইয়া। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

স্ত্রীর কান্নাজড়িত বক্তব্য নিহতের স্ত্রী ইমা আক্তার বলেন, “আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি ছোট্ট একটা মুদি দোকান চালিয়ে সংসার চালাতেন। আজ আমার দুই মেয়ের মাথা থেকে বাবার স্নেহ চলে গেছে। কিন্তু যারা আমার স্বামীকে হত্যা করেছে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমরা এর বিচার চাই।”

নিহতের বড় ভাই ও যুবদল নেতা বাদল ভুঁইয়া বলেন, “ঘটনার তিন দিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া বলেন, “জাহিদুল ইসলাম বাবু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাকে দল থেকেও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না। আমরা রূপগঞ্জ থানা ও উপজেলা কার্যালয় ঘেরাওসহ হরতালের কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবো।”

গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ বলেন, “মামুন একজন নিরীহ ব্যবসায়ী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘাতক বাবু জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুবুর রহমানের ভাতিজা এবং কেন্দ্রীয় বিএনপির নেতা কাজী মনিরুজ্জামানের ঘনিষ্ঠ।”

বিক্ষোভে বক্তব্য রাখেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, শফিকুল ইসলাম, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা হাফিজুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট