1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সৎ লোকের শাসন কায়েম করতে হবে: মাওলানা মঈনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সৎ লোকের শাসন কায়েম করতে হবে: মাওলানা মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের দেওভোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর-বন্দর) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেছেন, “নারায়ণগঞ্জ শহরকে যারা সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল, আজ তারা পলাতক। যারা এখনও তাদের থেকে শিক্ষা নেয় না, তারা বোকার স্বর্গে বাস করে।”

শুক্রবার (১৩ জুন) মাগরিবের নামাজের পর শহরের দেওভোগ পানির ট্যাঙ্কি সংলগ্ন দাতা সড়ক এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ আরও বলেন, “সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখল বন্ধ করতে হলে আল্লাহর আইন বাস্তবায়ন এবং সৎ লোকের শাসন কায়েম করতে হবে। তাহলেই আমরা একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়তে পারব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের আমীর মাহাবুবুর রহমান এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি সারোয়ারুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসির উদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন: শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি আবু রশায়েদ তমাল, অর্থ সম্পাদক নিয়ামুল হোসাইন, পেশাজীবী সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি এরশাদ খান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট