1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আ.লীগ বা জাতীয় পার্টির কাউকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না : আজহারুল ইসলাম - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

আ.লীগ বা জাতীয় পার্টির কাউকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না : আজহারুল ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমার দল বিএনপির নির্দেশ আছে, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির কোনো লোককে দলে জায়গা দেওয়া যাবে না। তাই সুবিধাবাদীরা সাবধান হয়ে যান। যদি কোনো নেতা আঁতাত করে এদের কোনো মিটিং মিছিল বা সমাবেশে নিয়ে আসেন তাহলে তাদেরকে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের গর্ব। তিনি দেশের হাল না ধরলে এদেশ স্বাধীন হতো না। আমরা শপথ গ্রহণ করেছি, যতোদিন সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখবেন আমাদের নেতার আদর্শে রাজনীতির মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করে যাব।

সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দীন, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ্, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, আমিনুল, মাজারুলসহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট