1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এনসিপি নেত্রীকে হত্যার হুমকি' জিডি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

এনসিপি নেত্রীকে হত্যার হুমকি’ জিডি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রাণনাশের হুমকি ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সোনিয়া আক্তার লুবনা (২৮)।

বুধবার (১১ জুন) তিনি ফতুল্লা মডেল থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে জিডি করেন। সোনিয়ার অভিযোগ, গত ১০ জুন তাকে একটি মোবাইল নম্বর (+৮৮০৯৬৪৯৬৮১০৯৭) থেকে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

জিডিতে সোনিয়া উল্লেখ করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে উদ্দেশ্য করে বলা হয়—‘তোর রাজনৈতিক যাত্রা থামিয়ে দেব, তোকে হত্যা করে চাষাড়া শহিদ মিনারে ঝুলিয়ে রাখব।’

এছাড়া ১১ জুন সকাল ১০টার দিকে আবারও একই নম্বর থেকে কল করে হুমকি দেওয়া হয়—‘তুই যদি বাসা থেকে বের হস, তাহলে তোকে খুন করে গুম করে ফেলব।’

সোনিয়া আক্তার লুবনা বর্তমানে উত্তর মাসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় বসবাস করছেন। হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মিলন ফকির জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি আকারে লিপিবদ্ধ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট