1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত, আহত ২ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

রূপগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত, আহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে উপজেলার তারাবো এলাকায় সাইফিং ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– তারাবো সুলতানবাগ এলাকার দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক রূপগঞ্জ প্রতিনিধি মরহুম আবুল হাসান আসিফের ছেলে শাহরিয়ার হাসান আকাশ (২৯) এবং অটোরিকশার চালক। তবে চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে তারাবো বিশ্বরোড এলাকা থেকে অটোরিকশায় করে সুলতানবাগ এলাকার বাড়ির দিকে ফিরছিলেন শাহরিয়ার হাসান আকাশ ও তার দুই বন্ধু সায়মন (২৯) ও তামিম সরকার (২৯)। পথে সাইফিং ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক এবং গুরুতর আহত হন যাত্রীরা।

আহত অবস্থায় শাহরিয়ার হাসান আকাশ ও তামিম সরকারকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তাকে চিহ্নিত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট