1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, পুলিশের ২ সদস্য ক্লোজড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, পুলিশের ২ সদস্য ক্লোজড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। দুই পুলিশ সদস্য হলেন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)।

মঙ্গলবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন।

ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে ব্যবসায়ী সাদেকুর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের কাছে লিখিত অভিযোগ জানান।

অভিযোগে সাদেকুর রহমান জানান, গত ৩ জুন তানভীর ও রফিকুল দোকানে বসে পিঠা খেতে খেতে যে কোনো সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি বলে জানায় এবং তাদের স্মরণ করা লাগতে পারে বলে।

পরের দিন ৪ জুন অভিযুক্ত দুই পুলিশ সদস্য দোকানে আসে এবং তানভীর ও রফিকুলের বসার জায়গায়ই বসে। এ সময় তারা নানান কথাবার্তার এক পর্যায়ে একটা সিরাপ হাতে নিয়ে জিজ্ঞাসা করে এটা কীসের, আমি বলি ভিটামিনের সিরাপ।
এ সময় সিরাপের বোতলের পেছনে লুকিয়ে থাকা একটি কাগজের প্যাকেট বের করেন তারা। এসময় সেই প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। প্যাকেটটিতে ৪৫ থেকে ৪৯টির মতো ইয়াবা ছিল।
তিনি আরও জানান, পুলিশ সদস্যরা দেড় লাখ টাকা চায় এবং টাকা না দিলে গ্রেপ্তার করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন সাদেকুর। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসার পর সাদেকুরের পরিচয় জানতে পেরে তারা চুপ হয়ে যায়। এ সময় উপস্থিত সোহেল তানভীর ৫০ হাজার টাকায় মীমাংসার কথা বললে তারা ঘটনাস্থল থেকে ভয়ে চলে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট