1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সোনারগাঁয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবলীগ নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। রবিবার (৮ জুন) রাতে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গাকান্দী গ্রামের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে ছাত্রদল নেতা ইউনুসের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে রবিবার রাতে ইকবালের নেতৃত্বে জামাল, কামাল, জুয়েল, মুসা ও রুপমিয়া ছাত্রদল নেতা ইউনুসের বাড়িতে হামলা চালায়।

হামলায় ইউনুসের বড় ভাই মনজুরকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল নেতা ইউনুস বলেন, “পূর্ব শত্রুতার জেরেই এ হামলা চালানো হয়েছে। বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, হামলায় আওয়ামী লীগপন্থিদের সহযোগিতা করেছে বিএনপিরই বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সভাপতি বিলাল হোসেন ও যুবদল নেতা হারুন। তাদের সহায়তায় হামলাকারীরা ঘরে থাকা বোনের বিয়ের পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, এক লাখ বিশ হাজার টাকা, কোরবানির গরুর মাংসসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় বাড়িঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট