1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ৫ শহীদ পরিবারকে কোরবানির পশু উপহার দিলো এনসিপি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সোনারগাঁয়ে ৫ শহীদ পরিবারকে কোরবানির পশু উপহার দিলো এনসিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পাঁচ পরিবারের মধ্যে কোরবানির পশু উপহার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার শহীদ পরিবারের ঘরে একটি করে ছাগল উপহার হিসেবে তুলে দেন এনসিপির নেতাকর্মীরা।

এ বিষয়ে জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ বলেন, আমাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ে পাঁচ জন শহীদের নামে কোরবানি করব। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে শহীদ পরিবারের মধ্যে পশু উপহার তুলে দিচ্ছি। শহীদরা আমাদের প্রেরণা। যত বেশি তাদের স্মরণ করব, দেশ তত বেশি সঠিক পথে থাকবে।

জুলাই আন্দোলনে শহীদ মেহেদীর বাবা সানাউল্লাহ বলেন, ঘটনার দিন মেহেদী বন্ধুর সঙ্গে চিটাগাং রোড গিয়েছিল। সেখানে গুলিতে সে স্পটেই মারা যায়। আজ যারা তাকে স্মরণ করে কোরবানির পশু উপহার দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কোরবানির পশু উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শাকিল সাইফুল্লাহ, যুগ্ম সমন্বয়কারী কবি খন্দকার পনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইয়ানুর ও মোহাম্মদ আনিস, মারুফুল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট