1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের মদনপুরে যৌথ বাহিনীর অভিযান, নারীসহ আটক ৩ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

বন্দরের মদনপুরে যৌথ বাহিনীর অভিযান, নারীসহ আটক ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ জুন) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে মদনপুরের হাফছার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১০৯ পিস ইয়াবা, বিপুল পরিমাণ গাঁজা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৪৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

​​​​​​

আটককৃতরা হলেন: মদনপুরের হাফছার বাড়ি এলাকার মো. আমানুল্লাহ ওরফে মজিবুল (৪৫), হাফসা বেগম (৫০), এবং মোছা. রামেলা বেগম।

আটক তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট