1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন-মুকুল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন-মুকুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে চুপ করে বসে থাকেননি, রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। যদি দেশ স্বাধীন না হতো, তাহলে জিয়াউর রহমানকে পাকিস্তান সরকার দেশদ্রোহিতার অপরাধে ফাঁসি দিয়ে হত্যা করত। আর শেখ মুজিব যদি সত্যিকারের বঙ্গবন্ধু হতেন, তাহলে যুদ্ধে সময় দেশের মানুষকে ফেলে পালিয়ে যেতেন না।”

মঙ্গলবার (৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতাউর রহমান মুকুল বলেন, “আওয়ামী লীগের কয়জন নেতা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তা আমি আঙুল গুনে বলে দিতে পারি। ১৭ বছর ক্ষমতায় থেকে তারা নিজেদের এতটাই শক্তিশালী মনে করেছিল যে বলত, তাদের আর কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। অথচ আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন দল থেকে যোগ্য লোকদের নিয়ে দেশ পরিচালনায় যুক্ত করেন। কৃষি বিপ্লব, শিল্প ও বাণিজ্য উন্নয়নের মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তুলেছিলেন। এই জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে আওয়ামী লীগকেও রাজনৈতিকভাবে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিলেন।”

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিক ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা সাইদুর রহমান, ইকবাল হোসেন, জামান মির্জা ও অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট