1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে-মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে-মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপির আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “জিয়াউর রহমানের সাহসী ভূমিকা এবং বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আমরা তাঁর আদর্শকে লালন করি বলেই আজ সম্মানিত। বিশ্বে একজন সৎ রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আজ সমাদৃত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের রেমিট্যান্স নির্ভর অর্থনীতি এবং পোশাক শিল্পের যাত্রা শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। দক্ষিণ এশিয়ায় সার্ক গঠনের আহ্বান করেছিলেন তিনিই। এমনকি ইরান-ইরাক যুদ্ধ বন্ধেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, জেলা বিএনপির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

সোনারগাঁয়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে মামুন মাহমুদ বলেন, “বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে আজহারুল ইসলাম মান্নান রাজপথে ছিলেন। তারেক রহমানের নেতৃত্বে তিনিই আগামীতে আপনাদের আশা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট