1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বেচ্ছাসেবকদল নেতা মামুন হত্যাকারীদের নিয়ে ভূরিভোজ করলেন আওয়ামী ক্যাডার সুমন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

স্বেচ্ছাসেবকদল নেতা মামুন হত্যাকারীদের নিয়ে ভূরিভোজ করলেন আওয়ামী ক্যাডার সুমন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

এলাকায় ফিরে এসে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নিহত মামুন হোসাইনের হত্যাকারীদের নিয়ে গরু কেটে ভুরী ভোজ করলেন মামুন সহ বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী আওয়ামীলীগ ক্যাডার সুমন।
একই সাথে নিহত মামুনের সহোযোগি ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে বলে জানা গেছে। ফলে নিহত মামুনের পরিবার সহ স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

নির্ভরযোগ্য একটি সূত্রের দাবী,ফতুল্লা শিল্পাঞ্চলের পরিবেশ ও পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য সুমন তার কিলার বাহিনী নিয়ে নয়া মেরুকরনে এলাকায় অবস্থান করছে।

স্থানীয় একাধিক সূত্র মতে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী নিজ বাড়ীর সামনে খুন হয় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইন। এ ঘটনায় নিহত মামুনের স্ত্রী বাদী হয়ে আওয়ামী লীগ ক্যাডার আক্তার, সুমন সহ ১৩ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা দায়েরের পরপর পুলিশ আক্তার ও সুমনের বাড়ীর কেয়ার টেকার সহ তাদের বাহিনীর ৫-৬ সদস্য কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সকলেই জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করে। অপরদিকে আত্নগোপনে চলে যায় সুমন। গত ২৫ মে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহ জামিন নেয় সুমন। এর আগে আত্নগোপনে থাকা রাখাল রতন,রাসেল,রাকিব,হাসান শাওন,জয়নাল,নয়ন, সোলেয়মান উচ্চ আদালত থেকে পর্যাক্রমে ৮ সপ্তাহের জামিন নেয়। হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে সুমন ২০-৩০ অজ্ঞাতনামা যুবকদের সাথে ফতুল্লার কুতুবাইলস্থ নিজ বাড়ীতে ফিরে আসে। একই সাথে যোগ দেয় মামুন হতকান্ডের সাথে জড়িত সকল আসামী। সকাল হতে না হতেই সুমনের সহোযোগিরা এলাকায় প্রকাশ্যে এসে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্য করে গালমন্দ করে। এতে করে স্থানীয়দের আতংক ছড়িয়ে পরে। অপরদিকে সুমন তার নিজ বাড়ীতে গরু জবাই করে সহোযোগিদের নিয়ে দুপুরে খাবারের আয়োজন করে।
সুমনের এরকম কর্মকান্ডে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। স্থানীয় জনমনে প্রশ্ন আওয়ামীলীগ করে কাদের আশ্রয়-প্রশয়ে সুমন ও তার সহোযোগিরা স্বেচ্ছাসেবক দল নেতা মামুন কে হত্যা করে এলাকায় ফিরে এসে প্রকাশ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গালমন্দ সহ হুমকি প্রদান করছে। স্থানীয়দের অভিমত,বড় ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের জন্ম দিতেই হয়তো সুমন সহোযোগিদের নিয়ে এলাকায় অবস্থান করছে।একই সাথে প্রশাসনের ভূমীকা নিয়ে ও প্রশ্ন তুলেছে এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট