1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বিপুল মাদক-অস্ত্রসহ ‘ডি কোম্পানি’র ২ সদস্য গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় বিপুল মাদক-অস্ত্রসহ ‘ডি কোম্পানি’র ২ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী দল ‘ডি কোম্পানি’র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৮ মে) বিকেলে আদমজী এলাকায় র‌্যাব-১১ এর সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

এর আগে বুধবার মধ্যরাতে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি দল। ওই বাসা থেকে বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, ২টি ছুরি ও ২টি চাপাতি জব্দ করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সদর উপজেলার চরকাশীপুর এলাকার প্রয়াত ইমরানের ছেলে বাপ্পী (২৯) এবং পশ্চিম মাসদাইর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. ইমরান (৩০)।

র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, তারা দু’জন ‘ডি কোম্পানি’ নামে ফতুল্লা এলাকায় সক্রিয় একটি কিশোর অপরাধী দলের সদস্য। গ্রেপ্তার বাপ্পীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দু’টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে।

“বর্তমান সময়ে কিশোর গ্যাং, গ্যাং কালচার, উঠতি বয়সি ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সাথে অন্য গ্রুপের মারামারি করা বহুল আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি কিশোর গ্যাং এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’জন খুন হয়েছেন। এই গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। গত আগস্ট থেকে এ পর্যন্ত র‌্যাব কিশোর গ্যাং লিডারসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে।”

এ কিশোর অপরাধী দলের সাথে সম্পৃক্ত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরও আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে বলে জানান এইচএম সাজ্জাদ।

অভিযানে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েচে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট