1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় হাটের দরপত্রকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় হাটের দরপত্রকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর উপজেলার কোরবানির পশু বিক্রির অস্থায়ী হাটের দরপত্র বিক্রিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার (২৮ মে) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন ও স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলসহ অন্তত পাঁচজন আহত হন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে।

জানা যায়, বুধবার সকাল ১০টা থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১৫টি অস্থায়ী পশুর হাটের দরপত্র বিক্রি শুরু হয়। সকাল সাড়ে ১১টার দিকে কয়লাঘাট হাটের দরপত্র কিনে বের হওয়ার সময় ফতুল্লা থানা বিএনপি নেতা লাভলুর উপর হামলা চালায় গোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল মেম্বারের অনুসারীরা। তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি মেরে দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

দুপুর ১২টার দিকে একই হাটের দরপত্র কিনে বের হওয়ার সময় জাকির নামের আরেক ব্যবসায়ীর উপরও হামলা চালায় একই গ্রুপ। এরপর বিকেল ৪টার দিকে, বৃষ্টির মধ্যেই ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে আরও কয়েকজন আহত হন।

এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “কয়লাঘাট হাট নিয়ে একটি গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা করেছিল। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট