1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পাগলায় দেশীয় পিস্তল, কার্তুজ ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

পাগলায় দেশীয় পিস্তল, কার্তুজ ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় র‌্যাব-১০ এর অভিযানে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, বুধবার (২৮ মে) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার পাগলা বাজার ধোপাতিতা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় পিস্তল ও কার্তুজসহ মাদক উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফতুল্লার পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চুর ছেলে মো. আরিফ মাহমুদ সাইফ (২৫), আশাপূর্ণ রায়ের ছেলে জিৎ রায় (২৬) এবং সদর থানার নয়ামাটি এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. শাওন মিয়া (২৫)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আরিফ মাহমুদের দখল থেকেই পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর শ্যামপুর থানায় দস্যুতা ও মাদক সংশ্লিষ্ট ৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ আশপাশ এলাকায় সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট