1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মতিউর রহমান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

দিনাজপুরে শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মতিউর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা এবং মাসিক কল্যাণ সভা ২৬ মে সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
চলতি বছরের এপ্রিল মাসের সার্বিক কর্ম মূল্যায়নে জেলার ১৩ টি থানার মধ্যে দিনাজপুর সদর কোতয়ালী থানা প্রথম স্থান অর্জন করে। সেই সাথে অত্র কোতয়ালী থানার এস আই সেলিম হোসেন শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার, এসআই হৃদয় সরকার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এবং এসআই মমিনুল ইসলাম শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে স্বীকৃত হয়ে পুরষ্কৃত হন। উক্ত সভায় শ্রেষ্ঠ থানা এবং বেস্ট অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মতিউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, এই স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তির পিছনে কোতয়ালী থানার সকল অফিসার ফোর্স এবং পুলহাট ফাঁড়ি, মুন্সিপাড়া ফাঁড়ি, বালুবাড়ী ফাঁড়ি ও সদর ফাঁড়ির সকল অফিসার ও ফোর্স দের অবদান আছে। এভাবে সকলের সহযোগিতার মাধ্যমে দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা উন্নতি করে জনগণের সেবার মান বাড়াতে চাই এবং দিনাজপুরের জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট