1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তত্ত্বাবধানে বড়িবাড়ি ও নয়াপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে তিন কিলোমিটার এলাকাজুড়ে পাঁচ শতাধিক বাড়ির প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।

তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, মূল বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযুক্ত স্থানগুলো এক্সকাভেটর দিয়ে কেটে স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

অভিযানে তিতাস গ্যাসের স্থানীয় ব্যবস্থাপক, অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বলেন, অবৈধ সংযোগ বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। এ কাজে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট