1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডেমরা থানা আ.লীগ নেত্রী নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ডেমরা থানা আ.লীগ নেত্রী নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে রজনী আক্তার তুশি নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ। এসময় মহিলালীগ নেত্রীর রুম থেকে কয়েক পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরন্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে, মাদকদ্রব্য ঠিক নারী নেত্রীর কিনা এ বিষয়ে নিশ্চিত নন পুলিশ।

শনিবার (২৪ মে) রাত আনুমানিক ৮টার দিকে তুশিকে ইয়াবাসহ সন্দেহভাজন হিসেবে আটক করে ফতুল্লার কাশিপুর ফরাজীকান্দার স্থানীয় লোকজন।

পরে নারায়ণগঞ্জ মডেল থানায় বিষয়টি জানালে রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তুশিকে হেফাজতে নেয়।

রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী ছিলেন বলে একাধিক সূত্র মারফত জানা গেছে। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়াটার এলাকার আবুল কাশেমের মেয়ে।

পুলিশ আটক করার সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ফরাজীকান্দার রুবেল মিয়ার বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে তুশি আক্তার রজনী বাসা ভাড়া নিয়ে ছিলেন। শুক্রবার (২৩ মে) স্থানীয়দের কাছে সন্দেহ লাগলে তুশিকে নজরে রাখেন এলাকাবাসী। পরে শনিবার রাতে আটক করে। এসময় তার বসবাসকৃত রুম থেকে ৩ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরন্জাম উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আটক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

তিনি আরো বলেন, মহিলালীগ নেত্রীর বসবাসকৃত রুম থেকে কিছু ইয়াবা ট্যাবলেট এবং সেবনের সরন্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা থানায় এলেই তাদের কাছে আমরা আসামিকে হস্তান্তর করবো।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট