1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের লাঠি মিছিল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জে চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের লাঠি মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় সন্ত্রাস ও ব্যবসায় প্রতিষ্ঠানে চাঁদাবাজি রোধে লাঠি-বাঁশি কর্মসূচি করেছে হোসিয়ারি পল্লীর ব্যবসায়ীরা। নগরীর নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হল এলাকায় প্রতিটি দোকানে লাঠি ও বাঁশি নিয়ে এ কর্মসূচি শুরু করেন ব্যাবসায়ীরা। গতকাল শনিবার (২৪ মে) শহরের নয়ামাটি এলাকা থেকে লাঠি ও বাঁশি নিয়ে মিছিল বের করেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু নেতৃত্বে শত শত ব্যবসায়ীরা মিছিলে অংশগ্রহণ করে। এতে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক আব্দুল হাই, মিজানুর রহমান, পাড়ভেজ মল্লিক, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, দুলাল মল্লিক, মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ প্রমুখ।

এসময় বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমরা লাঠি মিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবী করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। আইন মেনে আমরা লাঠি মিছিল করে বুঝিয়ে দিলাম আমরাও পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম সন্ত্রাসী চাঁদাবাজি করলে আমরাও পারি।

তিনি আরো বলেন, নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকাটায় এসকল চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে আমাদের। নিরীহ কর্মচারীদের প্রতি বৃহস্পতিবারে প্রায়ই এখানে ছিনতাইয়ের শিকার হতে হয়। প্রশাসনের কাছে অনুরোধ এদের এ্যারেস্ট করুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট