1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে: হামিদুর রহমান আযাদ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে: হামিদুর রহমান আযাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পেশী শক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২৩ মে) নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগারে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “প্রয়োজনীয় সময়ের মধ্যে পেশী শক্তি, কালো টাকা ও সন্ত্রাস মুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ একটি ভালো সরকার প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে সততা ও যোগ্যতার সঙ্গে জনগণের জন্য কাজ করতে হবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন বলেন, “জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামই ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ গঠনের নিশ্চয়তা দেয়। কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটময় সময়ে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে।

ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন-এর সঞ্চালনায় আয়োজিত এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মহানগর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, এবং জেলা ও মহানগরের সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন, আবু সাঈদ মুন্না, এইচ এম নাসির উদ্দিনসহ জেলা ও মহানগর জামায়াতের কর্মপরিষদের সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট