1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল' বিএনপির ধাওয়া - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝটিকা মিছিল করেছে অসংখ্য হত্যা, চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত আজমেরী ওসমানের অনুসারীরা। এ সময় স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (২০ মে) রাত দশটার দিকে কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মিছিল থেকে এক কিশোরকে আটক করে পুলিশেও দেয় স্থানীয় বিএনপির লোকজন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় আজমেরী ওসমানের অনুসারী কয়েকজন তরুন-যুবক মিছিল করে। এ সময় ঝটিকা মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। খবর পেয়ে কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ওই মিছিলকারীদের ধাওয়া দেন।

এ সময় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটকে পুলিশে সোপর্দ করে বিএনপির লোকজন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, “এ বিষয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে মিছিলে ছিল বলে স্বীকার করেছে। কিন্তু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট