1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইজারায় অনিয়ম: বিএনপি নেতার ইজারা বাতিল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ইজারায় অনিয়ম: বিএনপি নেতার ইজারা বাতিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গুদারাঘাটের বাংলা ১৪৩২ সনের ইজারা বাতিল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ইজারা প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘন করে অন্যের কাছে ঘাট হস্তান্তরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘাটটির ইজারাদার ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসান আলী।

সরকারি নির্দেশনার ভিত্তিতে জানানো হয়, তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকায় ১৪৩২ সনের জন্য (১লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত) রাজাপুর গুদারাঘাটের ইজারা লাভ করেন। তবে তদন্তে উঠে আসে, তিনি নিজে ঘাট পরিচালনা না করে তা অন্যের কাছে অধিক টাকায় হস্তান্তর করেছেন।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও একাধিক সূত্রের প্রতিবেদনের ভিত্তিতে এ অনিয়মের প্রমাণ পাওয়ায় ‘ফেরিঘাট (খেয়াঘাট/গুদারাঘাট) ইজারা ও ব্যবস্থাপনা এবং উদ্ধৃত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালার’ ২ (ঠ) ধারায় ইজারা বাতিল এবং জমাকৃত টাকা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ আছে, ইজারাপ্রাপ্ত ব্যক্তি ইজারা অন্যের কাছে হস্তান্তর করতে পারবেন না; করলে তা বাতিলযোগ্য ও আইনত দণ্ডনীয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্বাক্ষরিত আদেশে জানানো হয়, ঘাটটি পুনরায় ইজারা না হওয়া পর্যন্ত দৈনিক খাস আদায়ের ভিত্তিতে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট