1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আ.লীগকে প্রতিষ্ঠা করার মিশনে বারী ভূইয়া-সংবাদ সম্মেলনে বক্তারা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

আ.লীগকে প্রতিষ্ঠা করার মিশনে বারী ভূইয়া-সংবাদ সম্মেলনে বক্তারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গডফাদার শামীম ওসমানের ক্যাডার এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইন ও বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী আক্তার-সুমনকে বাঁচানোর মধ্যদিয়ে আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড.বারী ভুইঁয়া। এমন অভিযোগ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীদের।

বুধবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলন আয়োজক নেতাদের দাবি, ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের হয়রানি করতে মিথ্যা অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পাঁয়তারা করছে আওয়ামী সন্ত্রাসী আক্তারের হয়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জহির উদ্দিন। জহির উদ্দিন এবং আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বারী ভূঁইয়া থানা পুলিশকে চাপ প্রয়োগ করছেন। যা বারী ভূঁইয়া গণমাধ্যমের কাছে স্বীকার করে বক্তব্যও দিয়েছেন। অপরদিকে শামীম ওসমানের শ্যালক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর ব্যবসায়ীক অংশীদার আওয়ামী সন্ত্রাসী আক্তার মঙ্গলবার লাইভে এসে বলেন আমি আমার প্রতিনিধি জহির উদ্দিন কে থানায় পাঠিয়েছিলাম কিন্ত পুলিশ মামলা নেয়নি। আর এতেই প্রমাণিত হয় যে আক্তার -সুমন কে বাচাতে এডঃ বারী ভুইয়া মাঠে নেমে কাজ করছে।

বিএনপি নেতাদের অভিযোগ, শামীম ওসমান বিদেশে বসে এড.বারী ভুইঁয়াকে দিয়ে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনে ত্যাগী নেতাদের চাপে রাখার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আওয়ামী দোসরদের ফতুল্লায় প্রতিষ্ঠিত করতে বারী ভূঁইয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করছেন।

তাঁদের দাবি, আক্তার-সুমনের সন্ত্রাসী বাহিনী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনকে জবাই করে হত্যার চেষ্টা করে। গডফাদার শামীম ওসমানের সঙ্গে আতাঁত করে আওয়ামী সন্ত্রাসীদের হয়ে বিএনপির একটি অংশ বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহআলম পাটোয়ারী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট