1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দুই মামলায় আইভীর জামিন নাকচ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

দুই মামলায় আইভীর জামিন নাকচ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দু’টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার (২১ মে) দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলী এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

গত ৯ মে সকালে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন সাবেক এ মেয়র।

আদালত সূত্রে জানা যায়, রিকশাচালক মো. তুহিন হত্যা এবং হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দু’টি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করে দেন।

একইদিন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাটিতে জামিন আবেদন করা হয়। এ মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমাণ্ড আবেদনের শুনানি সম্পন্ন না হওয়ায় জামিন শুনানির জন্য আগামী ২৭ মে ধার্য করেন বিচারক।
মিনারুল হত্যা মামলায় রিমাণ্ড শুনানির তারিখ ২৫ মে ধার্য রয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক কাইউম।

এর আগে, তুহিন ও নাদিমের ঘটনায় দায়ের করা মামলা দু’টিতে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ। গত ১৭ মে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে পুলিশ এ আবেদন করে। কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন আইভী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট