1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইভীর জামিন নিয়ে ফেসবুকে ভুয়া প্রচার: ফ্যাক্টওয়াচ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

আইভীর জামিন নিয়ে ফেসবুকে ভুয়া প্রচার: ফ্যাক্টওয়াচ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন পাওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য গুজব বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী। ফেসবুকে যমুনা টিভির আদলে তৈরি একটি ভুয়া ফটোকার্ডে দাবি করা হয়, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এসব তথ্য ভুয়া প্রমাণিত হয়েছে।

গত ৯ মে (শুক্রবার) জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার (১৯ মে) রাতে কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। ওই দাবির সঙ্গে একটি ফটোকার্ডও ছড়ানো হয়, যাতে লেখা ছিল, “জামিনে মুক্তি পেলেন এমপি আইভী”।

তবে ফ্যাক্টওয়াচ যাচাই করে জানতে পারে, এই দাবির কোনো ভিত্তি নেই। যমুনা টিভির আদলে তৈরি ফটোকার্ডটি তাদের অফিসিয়াল পেজ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যায়নি। কার্ডটিতে ব্যবহৃত ফন্ট যমুনা টিভির প্রচলিত ফন্টের সঙ্গেও মিল খায় না। উপরন্তু, দেশের কোনো প্রধান সংবাদমাধ্যমেও আইভীর জামিন পাওয়ার বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।

আইভীর আইনজীবী, এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফ্যাক্টওয়াচ-কে বলেন, “আইভীর জামিন সংক্রান্ত প্রচার সম্পূর্ণ গুজব। এখনো তিনি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।”

ফ্যাক্টওয়াচ জানায়, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন সংক্রান্ত ফেসবুকে ছড়ানো তথ্যে কোনো সত্যতা নেই। যমুনা টিভির নামে প্রচারিত ভুয়া ফটোকার্ড ও সংক্রান্ত পোস্টগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট