1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইভীকে আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

আইভীকে আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেফতারের পর আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালত এই আদেশ দেন।

আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আইভী। তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত শ্যোন অ্যারেস্টের আদেশ দেন। তিনি বলেন, “প্রত্যেকটি মামলায় পর্যায়ক্রমে শ্যোন অ্যারেস্ট দেখানোর পর আমরা আইনি প্রক্রিয়া শুরু করতে পারব।”

গত ৯ মে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতের নির্দেশে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। জামিন আবেদন করা হলেও ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালত তা খারিজ করে দেন। আইভীর বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট