1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কারা জাটকা ফ্রিজে রাখে সেদিকে খেয়াল রাখতে হবে : নারায়ণগঞ্জের ডিসি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

কারা জাটকা ফ্রিজে রাখে সেদিকে খেয়াল রাখতে হবে : নারায়ণগঞ্জের ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা মৎস্যজীবীদের পাশে আছি। কিন্তু আমরা জন্মের পর থেকে শুনছি জাটকা ধরা নিষেধ। তাহলে কেন জাটকা মাছ ধরা হচ্ছে, কে খাচ্ছে, কে রাখছে। জাটকা নিধনে শুধু জেলেরা জড়িত নয়। কারা জাটকা ফ্রিজে রাখে সেদিকে খেয়াল রাখতে হবে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প উপজেলা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, আমরা চাই না কাউকে মোবাইল কোর্ট করে সাজা দিতে। যারা ইলিশ ধরছে তারাও ঝুঁকি নিচ্ছে, আবার যারা মোবাইল কোর্ট করছে তাদেরও ঝুঁকি নিতে হচ্ছে। আমরা কেউ ঝুঁকি নিতে চাই না। আমি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই। শুধু জেলেরা নয়, সবাইকে সচেতন হতে হবে। আমি এ কথাগুলো সর্বোচ্চ জায়গায় বলেছি। আমরা উন্নত দেশের মতো জীবনযাপন করতে চাই।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা যদি এতটুকু নিজেদের নিবারণ করতে না পারি, তাহলে এই বকনা বাছুর দিয়ে কোনো লাভ হবে না। আমরা মনে করি শুধু জেলে নয়, এ কার্যক্রমের সঙ্গে যারাই জড়িত সবাইকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট