1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিএনএন বাংলা টিভির এমডির গাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সিএনএন বাংলা টিভির এমডির গাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের ব্যবহৃত একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ-০২-২০৪০) গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকাল ৫টায় আটি ওয়াপদা কলোনি বৌ-বাজার এলাকায় শাহীন আল মামুনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ জানান, অভিযানে ৮টি ছোট-বড় দেশীয় অস্ত্র ও আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহীন আল মামুনের চালক ফারুক হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “দেশীয় অস্ত্র ও মাদকসহ একটি গাড়ি আটক করা হয়েছে। এ ঘটনায় চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট