1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জমির মালিকের আপত্তি থাকা স্বত্ত্বেও বন্দরে কোরবানির পশুর হাট - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

জমির মালিকের আপত্তি থাকা স্বত্ত্বেও বন্দরে কোরবানির পশুর হাট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফুলহর এলাকায় কোরবানির পশুর হাট বসানোর অনুমতি নিয়ে বিতর্কের মুখে অবশেষে আপত্তি জানিয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন। সোমবার (১২ মে) দুপুরে তিনি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ আবেদন জমা দেন।

আনোয়ার হোসেন নিহাল টেক্সটাইল মিলসের প্যাডে জমা দেওয়া আপত্তি পত্রে উল্লেখ করেন, “আসন্ন ঈদুল আযহা উপলক্ষে স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ফুলহর মৌজায় আমার মালিকাধীন জায়গায় অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর জন্য অনুমতি দিয়ে একটি অনাপত্তিপত্র দিয়েছিলাম। বর্তমানে বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে ও ব্যক্তিগত কারণে আমি এখন আর উক্ত জায়গায় পশুর হাট বসানোর অনুমতি দিতে ইচ্ছুক নই।”

তিনি আরও উল্লেখ করেন, “তাই ফুলহর মৌজায় আমার মালিকাধীন জায়গায় পশুর হাট বসাতে অনুমতি না দেওয়ার জন্য সুমর্জি কামনা করছি।”

এর আগে গত ৫ মে আনোয়ার হোসেনের পক্ষ থেকে জমির মালিকানার বিবরণীসহ একটি অনাপত্তিপত্র জমা দেওয়া হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মদনপুর ফুলহর এলাকায় বিএনপির একাধিক গ্রুপ একই স্থানে পশুর হাট বসানোর জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক তিনটি আবেদন জমা দিয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “যেসকল স্থানে হাটের জন্য আবেদন ও আপত্তিপত্র এসেছে, সেগুলো জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। তদন্তের নির্দেশ এলে আমরা রিপোর্ট প্রদান করব।”

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, “সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের মদনপুর ফুলহর এলাকায় হাটের জন্য একটি আবেদন এসেছিল। কিন্তু জেলা প্রশাসকের কাছে আবেদন পাঠানোর পর নতুন একটি আবেদন আসে। ফলে আমরা সেটি আর প্রেরণ করতে পারিনি।”

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার একজন কর্মকর্তা জানান, “মদনপুর এলাকায় হাটের জন্য দুটি স্থানের আবেদন এসেছে। সেগুলো তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়েছে। তদন্ত শেষে রিপোর্টের ভিত্তিতে হাটের অনুমোদন দেওয়া হবে কি না, তা সিদ্ধান্ত নেওয়া হবে।”

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো তদন্তের কাগজ পৌঁছায়নি। তবে আনোয়ার হোসেন তার জমিতে পশুর হাট বসানোর বিষয়ে আপত্তি জানিয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট