1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।

সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল হাসান খাঁন শনিবার বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত আলী আকবর খান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের আ. সাত্তার খাঁনের ছেলে।

জানা গেছে, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান। এ সময় রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির টুলবক্সের ভেতর থেকে একটি এসটারা মডেলের বিদেশি রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল হাসান খাঁন বলেন, “আটককৃত আলী আকবর খান তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট