1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে যুবলীগ ও ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন

আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে যুবলীগ ও ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানে হামলা হয়েছে। ওই গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের গ্রিন্ডলেজ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ইট-পাটকেলের আঘাতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ সদর মডেল থানার এক পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের দিকে নিতে দেখা যায় ওসি নাছিরউদ্দিন আহামদকে৷ ওসি হাসপাতাল যাওয়ার পথে দুই পুলিশ সদস্যের আহত হওয়ার কথা জানান৷

মেয়র আইভীকে বহন করা গাড়িটি ছিল সামনের সারিতে এবং পেছনে তার সমর্থকরা মুক্তির দাবিতে মিছিল করছিলেন৷ মিছিলটি গ্রিন্ডলেজ ব্যাংকের মোড় পার হওয়া মাত্রই আমলাপাড়া স্বর্ণপট্টির প্রবেশমুখ থেকে নিষিদ্ধ ছাত্রলীগসহ যবলীগের ক্যাডার সেজান,সাঈদ,ফয়সাল,ওশিন ফকির চান সহ আর শতাধিক সন্ত্রাসীদরা মিলে ইট-পাটকেল ছুড়তে থাকে৷

এ সময় দু’টি হাতবোমা বিস্ফোরণ হতে দেখা যায়। পরে পুলিশ দ্রুত বেগে গাড়ি চালিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইভীকে নিয়ে যায়। হামলাকারীদের দলটি পরে শহরে ঝটিকা মিছিল করেন এবং আওয়ামী লীগ ও আইভীর বিরুদ্ধে স্লোগান দেন৷

আইভীর সমর্থকদের অভিযোগ, বিএনপির কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছেন৷

পরে এসপি অফিসের গেটে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, তারা ছিলেন সামনের দিকের গাড়িতে৷ পেছনের দিকের হামলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন৷ বিস্তারিত পরে জানানো হবে৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট