1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় সাবেক ইউপি সদস্যের বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ মে) সকালে রেশমা বেগম নামে এক নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রয়াত ইউপি সদস্য মো. নাছির উদ্দিনের স্ত্রী।

বুধবার দিবাগত রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সারারাত ধরে চলে ভাঙচুর ও লুটপাট।

অভিযোগকারী রেশমা বেগম জানান, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপির ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালায়। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রেশমা বেগম বলেন, “চাঁদা না দেওয়ায় বুধবার রাতে চর হোগলা গ্রামের আব্দুল মোতালেব মেম্বার, শাহাদাত, নাহিদ, রাকিব, হিমেল, মহিন, জসিম, সাইফুল, পলাশ, শামীম, সেলিম, মাসুদ, রহমত উল্লাহ, ফারুক, বাবু গাজী, রিমন, আসাদুল্লাহসহ বিএনপির সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে আমাদের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে। এসময় প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।”

রেশমা আরও জানান, চর হোগলা, মধ্যচর হোগলা ও চর কিশোরগঞ্জ গ্রামের লোকজন নিয়ে আব্দুল মোতালেব মেম্বারের নেতৃত্বে বিএনপির একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল গত ৫ আগস্টের পর থেকে এলাকায় বেপরোয়া হয়ে ওঠে। এর আগেও সাধারণ লোকজনকে মারধর ও মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে তারা।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, “ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট