1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরীর গোসলখানায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ফারুক। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফারুক পালিয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

ভুক্তভোগীর মা বলেন, ফারুক দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গোসলখানায় ঢুকে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট