1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক মিলন ও হাবিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সাংবাদিক মিলন ও হাবিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে দৈনিক উজ্জীবিত বাংলাদেশের বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (৬ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সেলিম আহম্মেদ ডালিম, এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক।

বক্তারা বলেন, “একসময় ফ্যাসিস্ট সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ করেছিল। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পর সাংবাদিকরা মুক্তভাবে কাজ করতে পারবে, কিন্তু এখনো সেই চক্র সক্রিয়। মিলন বিশ্বাস হৃদয় ও হাবিব খন্দকারের ওপর হামলা তারই ধারাবাহিকতা। এটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা।”

তারা আরও বলেন, “সাংবাদিকদের তথ্য সংগ্রহ কেউ থামাতে পারেনি, পারবেও না। যত হামলা-মামলাই হোক, সংবাদকর্মীরা দেশ ও জনগণের পক্ষে সত্য প্রকাশ করেই যাবে।”

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন:
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক, এখন টিভির জেলা প্রতিনিধি এমরান আলী সজিব, একুশে টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, কালবেলার আরিফ হোসাইন কনক, দৈনিক দেশটিনির হারুনুর রশীদ সাগর, সিনি নিউজের বার্তা সম্পাদক জুয়েল রানা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদুল হাসান কচি, উজ্জীবিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহেদ, মাল্টিমিডিয়ার রিপোর্টার রাকিবুল হাসান, বিপি নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদি মঞ্জুর বকুল, ফটো সাংবাদিক আলী হোসেন টিটু, রিপন আহমেদ, খবর নারায়ণগঞ্জের সম্পাদক মশিউর রহমান, সিটি নিউজের নির্বাহী সম্পাদক সোহেল সরকার, জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক রফিকউল্লাহ রিপন, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক মনির হোসেন, দৈনিক জনবাণির জেলা প্রতিনিধি জহিরুল হক, বিপি নিউজের দিপ্ত দেবনাথ, প্রতিদিনের নারায়ণগঞ্জের সাব্বির আহমেদ, এখন টিভির ভিজে আব্দুল্লাহ আল মামুন, নাগরিক টিভির রায়হান রনি এবং এশিয়ান টিভির আরিফ আলম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট