1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত, দু’জন পুলিশ হেফাজতে - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত, দু’জন পুলিশ হেফাজতে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে ইয়াসিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৩ মে) দিবাগত রাত ১১টার দিকে কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া বাসায় থাকত।

স্থানীয়রা জানান, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্ত এলাকায় ক্যানালপাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন কিশোর ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে রমজান ও সানিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম। তিনি বলেন, “ঘটনার পর আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে হেফাজতে নিয়েছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট