1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার পাগলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লার পাগলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় ব্যবসায়ী আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজারে আফসার করিম প্লাজার সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম জানান, “আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম। দেখি আফসার করিম প্লাজার মালিক আলহাজ্ব নান্টু সাহেব পাশের এক দোকান থেকে ফল কিনছিলেন। এমন সময় তিনি গাড়িতে উঠতে গেলে দুইজন যুবক মোটরসাইকেল থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায়। নান্টু সাহেব তৎক্ষণাৎ তার প্রাইভেট কারে উঠে দ্রুত ফতুল্লার দিকে চলে যান।”

ঘটনাস্থলে ব্যবসায়ীর গাড়ির কাচ ভাঙা অবস্থায় পাওয়া যায়। হামলার পর অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলে করে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

এ ঘটনার পর পাগলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট