1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশের উন্নয়নে শ্রমিক ভাইদের অনেক বড় অবদান রয়েছে: ডিসি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

দেশের উন্নয়নে শ্রমিক ভাইদের অনেক বড় অবদান রয়েছে: ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় “শ্রমিক-মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে”—এই স্লোগানকে সামনে রেখে শহরে র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ‘আমাদের দেশের জনগণের অনেক দক্ষতা ও যোগ্যতা রয়েছে। সেই দক্ষতা দিয়েই আমরা বিশ্বকে নেতৃত্ব দেব। তখন আমাদের দাবি থাকবে, সম্মান থাকবে। তবে আমরা কখনো রাস্তায় নেমে অন্যের অধিকার হরণ করব না।’

তিনি আরও বলেন, ‘আজকে দেশের যে উন্নয়ন হয়েছে, তাতে আমাদের শ্রমিক ভাইদের অনেক বড় অবদান রয়েছে। গার্মেন্টস খাতে বাংলাদেশ আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এই নেতৃত্ব ধরে রাখতে হলে আমাদের আরও দক্ষ, সচেতন ও শৃঙ্খলিত হতে হবে—নইলে প্রতিযোগিতায় অন্যরা এগিয়ে যাবে।’

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের জনগণ। ইউরোপের দেশগুলোতে জনসংখ্যা কমে যাচ্ছে, আর আমরা যদি আমাদের আচরণ, ব্যবহার ও দক্ষতা দিয়ে বিশ্ববাজারে নিজেদের প্রমাণ করতে পারি, তাহলে আমাদের অবস্থান আরও দৃঢ় হবে।’

তিনি আরও বলেন, ‘শিল্পাঞ্চলের বিকাশ না ঘটলে আজকে আমাদের এই অবস্থান হতো না। তাই কারো প্ররোচনায় না পড়ে, না জেনে কিছু না করে, আমাদের স্বপ্নগুলোকে টিকিয়ে রাখতে হবে। আমাদের চাহিদার সাথে সামর্থ্যের সমন্বয় করতে হবে। আমরা উন্নয়নের স্বপ্ন দেখি, ধ্বংসের নয়।’

সভায় শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

বিভাগীয় শ্রম অফিস নারায়ণগঞ্জের পরিচালক আফিফা বেগম সভার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মহানগর জামায়াতের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর আমির আবদুল জব্বার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাঈল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট