1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শওকত আকবর। প্রধান আলোচক ছিলেন বন্দর উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্দর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব, এবং উদ্বোধন করেন নাজিমুদ্দীন ফকির চাঁন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক নাজিমুদ্দীন ফকির চাঁন।

অনুষ্ঠানে বন্দরের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তব্যে অতিথিরা বলেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট