1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে নদীতে ভাসছিল নারীর মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে নদীতে ভাসছিল নারীর মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, সোনারগাঁ উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, বিবস্ত্র ওই নারীর মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যা করে এখানে মরদেহটি বেঁধে রেখে গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট