1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বন্দরে বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে যাওয়ার সময় ক্রাউন সিমেন্টের একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে র্দূঘটনা সংগঠিত হয়েছে। ওই সময় নিয়ন্ত্রনহীন গাড়ীটি একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দিলে খুঁটিতে থাকা ৩ টি ট্রান্সফরমার নিচে পড়ে যায়। এ ঘটনায় সুদূর রাজশাহী জেলার উল্লাপাড়া থানার সরাতৈল এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে হেলপার সুজন (২৪) মারাত্মক ভাবে জখম হয় । স্থানীয়রা আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৫টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের
ধামগড় ইউনিয়নের ইস্পাহানি বাজার এলাকায় এ র্দূঘটনাটি ঘটে।
প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫টায় ক্রাউন সিমেন্ট কোম্পানি ঢাকা মেট্রো-ম ১১-৭৭৭৭ নাম্বারের মুন্সিগঞ্জগামী একটি গাড়ী বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দিলে
খুঁটিতে থাকা ৩টি ট্রান্সফরমার নিচে পড়ে যায়। ওই সময় গাড়ী হেলপার মারাত্মক ভাবে জখম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট