1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডিবি পরিচয়ে ইমামকে হাতকড়া পরিয়ে সাড়ে ৪ লাখ টাকা লুট - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ডিবি পরিচয়ে ইমামকে হাতকড়া পরিয়ে সাড়ে ৪ লাখ টাকা লুট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে মোহাম্মদ আহসান হাবীব (২৭) নামের এক মসজিদের ইমামকে হাতকড়া পরিয়ে তার মালিকানাধিন বিকাশের দোকান থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা. সিম কার্ড ও মোবাইল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ইমাম আহসান হাবীব বলেন, তিনি ফনকুল নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদে ইমামতি করেন। মসজিদের পাশেই নূরে মোহাম্মদ স্টোর নামে তার একটি বিকাশের দোকান রয়েছে।

মঙ্গলবার রাতে তিনি দোকানদারি করছিলেন। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে একটি সাদা রংয়ের হাইস গাড়িতে করে ৭/৮ জন লোক তার দোকানে এসে নিজেদের ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। পরে তাকে দোকান থেকে বাইরে আসতে বলে ২/৩ জন লোক দোকানের ভেতর প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানির সিম কার্ড হাতিয়ে নেয়। এক পর্যায়ে তারা তাকে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে হাতকড়া পরিয়ে বৈদ্যুতিক শক দেয় এবং বিকাশ লেনদেনের মোবাইল হাতিয়ে নিয়ে বিকাশ ও রকেট অ্যাকাউন্ট থেকে দুই লাখ ৮০ হাজার টাকা তাদের একটি নম্বরে ক্যাশ আউট করে। পরে তাকে হাত পা বেঁধে বন্দরের মালিবাগ এলাকার রাস্তায় ফেলে দিয়ে চলে যায়।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট