1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনকে অবশেষে বদলি করা হয়েছে। থানায় দায়িত্ব গ্রহণের মাত্র আট মাসের মাথায় তাকে এই পদ থেকে সরিয়ে নেওয়া হলো। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’-সার্কেল) মেহেদী ইসলাম।

২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আড়াইহাজার থানায় যোগ দেন ওসি এনায়েত হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সম্প্রতি ঘুষ নেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি আরও আলোচনায় আসে।

এছাড়াও সম্প্রতি আড়াইহাজারের দুপ্তারা বাজার এলাকায় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের একটি রাজনৈতিক তোরণ নির্মাণকে কেন্দ্র করে আইনি সহযোগিতা না দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, ওসি এনায়েত হোসেন ওই ঘটনায় নিরব ভূমিকা পালন করেন, এমনকি সন্ত্রাসীদের হুমকি-ধমকির পরও যথাযথ ব্যবস্থা নেননি।

একটি ঘটনায়, স্থানীয় সন্ত্রাসীরা ফাঁকা গুলিসহ খোকন নামে এক যুবককে প্রাণনাশের হুমকি দেয়। থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো পদক্ষেপ না পেয়ে খোকন তার এসএসসি পরীক্ষার্থী ছেলেসহ পুরো পরিবার নিয়ে নিরাপত্তার অভাবে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। সন্ত্রাসীদের বিরুদ্ধে খোকনের বাড়িতে ভাংচুর ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।

ওই ঘটনায় বেবী আক্তার নামে এক নারী ১৫ এপ্রিল পুলিশ মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অপরদিকে, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং পারভীনের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন মোল্লাও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

এইসব ঘটনায় তীব্র সমালোচনা ও চাপের মুখে শেষমেশ ওসি এনায়েত হোসেনকে বদলি করা হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট