1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ’নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের ২ সন্ত্রাসী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

রূপগঞ্জে ’নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের ২ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিটন মিয়া (২৬), এবং সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রফিক (২৫)।

সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, ২০২৩ সালের ২৮ আগস্ট রাতে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মিয়াকে বউরারটেক এলাকায় পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করে রিটন মিয়া ও তার সহযোগীরা। সেই থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলায় রিটনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

অপরদিকে, রফিকুল ইসলাম রফিক ছিনতাই, ডাকাতি, আন্দোলনে হামলা চালিয়ে বহু মানুষকে আহত করার অভিযোগে এলাকায় কুখ্যাত হয়ে উঠেছিল। চনপাড়ায় ছাত্র হত্যার ঘটনায়ও তার সম্পৃক্ততার তথ্য রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট