1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার আসামি কাজল গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার আসামি কাজল গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃত মো. কাজল মিয়া (৫৫), বন্দরের সালেহনগর এলাকার মৃত সামছু উদ্দিন প্রধানের ছেলে। র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানি (আদমজীনগর, নারায়ণগঞ্জ) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (২১ এপ্রিল) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-১১ এর সিপিএসসি কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সালেহনগর এলাকার হীরা মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর আব্দুস সালাম মিয়ার ছেলে সোহান (১৫)-কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ওইদিন ২১ নম্বর ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকার মোস্তাক মিয়ার ২য় তলা বিল্ডিংয়ের নিচে কাজল মিয়াসহ তার ছেলে রাজ এবং ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে সোহানের ওপর নৃশংসভাবে হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহান রূপালী আবাসিক এলাকার বাসিন্দা এবং হোসিয়ারি শ্রমিক আব্দুস সালাম মিয়ার ছেলে। সে বন্দরের বিভিন্ন সড়কে যানজট নিরসনের কাজ করত।

এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১৫ অক্টোবর রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট