1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে বালুর মাঠে পড়ে ছিল বিদ্যুৎমিস্ত্রির মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সিদ্ধিরগঞ্জে বালুর মাঠে পড়ে ছিল বিদ্যুৎমিস্ত্রির মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বালুর মাঠে পড়ে ছিল বিদ্যুৎমিস্ত্রির মরদেহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামের এক বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আ. সালাম তালুকদারের ছেলে। আব্দুর রহিমের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকের ওপর একটি প্লাস ছিল।

নিহতের বড় ভাই আ. রব বলেন, আমার ভাই একজন বিদ্যুৎমিস্ত্রি। গতকাল বৃহস্পতিবার বিকেলে আসর নামাজের সময় খাওয়াদাওয়া করে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। আজ সকালে লোক মারফত জানতে পারি আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দিই। আমাদের ধারণা, আমার ভাইকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

নিহতের স্ত্রী লিপি বেগম বলেন, আমার স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালাতেন। যারা আমার সন্তানদের এতিম করেছে আমরা তাদের বিচার চাই।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, মিজমিজি কালুহাজী রোড এলাকায় একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাত ও পায়ে চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট