1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ককটেল ফাটিয়ে ব্যবসায়ীর মালামাল লুটের দায়ে যুবদলের বহিষ্কৃত নেতা আশরাফ ভূঁইয়ার বিরুদ্ধে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব তাজমহল এলাকায়।

বুধবার (১৬ এপ্রিল) সোনারগাঁ থানায় ব্যবসায়ী গোলজার হোসেন একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগসূত্রে জানা যায়, জমির সাইনবোর্ড তৈরির জন্য প্রয়োজনীয় লোহার পাত কিনতে তাজমহল এলাকার পাশে মাসাবো বাজারে নবীর হোসেনের দোকানে যান ব্যবসায়ী গোলজার হোসেন। তার সঙ্গে দুই ভাতিজা ও গাড়ির চালক ছিলেন।

পূর্বশত্রুতার জেরে দোকানে যাওয়ার কিছুক্ষণ পরই ৪-৫টি মোটরসাইকেলে যুবদলের বহিষ্কৃত নেতা আশরাফ ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দোকানের সামনে তাদের ঘেরাও করে। এ সময় একাধিক ডাকাতি মামলার আসামি সোয়েব মিয়া গোলজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। পরে বাজারে এলাকাবাসীর উপস্থিতি দেখে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে তারা। কাজ শেষে বাড়ি ফেরার পথে পেরাবো এলাকায় গোলজারের গাড়ির গতিরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা চালায়।

তবে গাড়িচালকের বিচক্ষণতায় সেখান থেকে কোনোরকমে প্রাণে বেঁচে যান ব্যবসায়ী। এ ব্যাপারে গোলজারের গাড়িচালক কামাল হোসেন বলেন, পেরাবো এলাকায় আবার আমাদের গাড়ির গতি রোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করে। আমি কৌশলে গাড়ি চালিয়ে পালিয়ে আসতে সক্ষম হই।

অভিযুক্ত বহিষ্কৃত যুবদল নেতা আশরাফ ভূঁইয়ার মোবাইল ফোনে জানতে চাইলে ঘটনা অস্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি ঢাকায় থাকি। আপনারা মনে করেন আপনাদের অনেক ক্ষমতা! নিউজ করে কি করবেন পারলে করেন। আমি কি রাস্তায় থাকি যে রাস্তায় আক্রমণ করব।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, থানায় ব্যবসায়ীর দায়ের করা একটি অভিযোগ পেয়েছি। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট