1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব (FRC) এর ২০২৫-২৭ সনের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মো: মনির হোসেনকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এবং সম্পাদক করা হয় দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মনির হোসেনকে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি  ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক  সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সজীব, অর্থ-বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: জুয়েল চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক।

কমিটির নাম ঘোষণা করেন, নির্বাচনের জন্য গঠিত এডহক কমিটির আহবায়ক মনির হোসেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সভাপতি মোঃ মনির হোসেন বলেন, আমরা সম্মিলিতভাবে মাদক চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে লড়তে চাই। আগামীতে সুন্দর একটা নারায়ণগঞ্জ উপহার দিতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব কাজ করে যাবে ইনশাআল্লাহ।

আরেক প্রতিক্রিয়ায় সম্পাদক মোঃ মনির হোসেন বলেন, আমরা আবার নতুন উদ্যমে কাজ করে ফতুল্লা তথা সমগ্র নারায়ণগঞ্জের বদলে যাওয়া পরিস্থিতি চিত্র জনগণের সামনে তুলে ধরতে চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট