1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যার ২১ বছর পর আসামী মাসুম গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যার ২১ বছর পর আসামী মাসুম গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যা কান্ডের ২১ বছর পর আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ফতুল্লা তল্লা ছোট মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মে. মাসুম (৪৭)। সে ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদ মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ২১ বছর পর ফতুল্লায় কিশোর মুরাদ হত্যা মামলায় মাসুম নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লা তল্লা ছোট মজিদ মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। আর নিহত কিশোর মুরাদ একই এলাকার পনির হোসেনের ছেলে। ২০০৪ইং সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মো.মাসুদসহ তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা খানায় হত্যা মামলা দায়ের করে। সেই মামলার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন। আলোচিত এই হত্যাকান্ডেররায় ঘোষনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুম পলাতক ছিল। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মে. মাসুম কে র‍্যাব ১১ অভিযানিক দল তল্লা ছোট মসজিদ এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট